Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ দুই ইঞ্জিন জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও দুটি ডিজেল ইঞ্জিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের শেকেরচর এলাকায় দশানী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শেকেরচর এলাকায় দশানী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর বুধবার সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও দুটি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ও দুটি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।