Nabadhara
ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় তিনি বলেন, জামালপুরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা উদযাপন নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বকশীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি এসআরবি, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের গোয়েন্দা সদস্যদের পাশাপাশি অন্যান্য বাহিনীর গোয়েন্দারাও মাঠে কাজ করছেন। তাই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়সহ পুলিশ কর্মকর্তা ও পূজা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।