Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিএনপির মানববন্ধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে স্বজনপ্রীতি, অনিয়ম ও অর্থ লেনদেনের মাধ্যমে মাদক ব্যবসায়ীর স্ত্রীকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৪ অক্টোবর) উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, অতীতে যাঁদের দ্বারা তাঁরা মামলা ও হামলার শিকার হয়েছেন, তাঁদেরই অর্থের বিনিময়ে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা নাজমুল হক টিটো বলেন, “বিগত দিনে যাদের দ্বারা মামলা-হামলার শিকার হয়েছি, এখন নেতারা সেই প্রতিপক্ষকে অর্থ বাণিজ্যের মাধ্যমে সুবিধা দিচ্ছেন। এতে করে এমন দল করার আগ্রহ দিন দিন হারিয়ে যাচ্ছে।”

মানববন্ধনে বক্তব্য দেন দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা নাজমুল হক টিটো, আব্দুল মান্নান, ফারুক হোসেন, মহাতাপ উদ্দিন ও হাসানুর রহমান। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে দেওয়া সার ডিলারশিপ দ্রুত বাতিলের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।