Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুঁন্দুড়িয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
নভেম্বর ৩, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুঁন্দুড়িয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ২-০ গোলে লামিয়া ফুটবল একাদশকে হারিয়ে জয় পেয়েছে গোবরদাড়ি ফুটবল একাদশ।

কুঁন্দুড়িয়া উদয়ন যুব সংঘ ও পাইথালী মিলন মহল যুব সংঘের আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান। সুজলা ফিস, মহেশ্বরকাটির পরিচালক সুকান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন আসলাম, সমাজসেবক আমিনুর রহমান, অ্যাডভোকেট জাকারিয়া আহমেদ, উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা, অফিস সহকারী পিন্টু কুমার দাশ, ব্যবসায়ী বিকাশ মণ্ডল, পাইথালী মিলন মহল যুব সংঘের সভাপতি জিয়াদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি এরশাদ আলী ও ইউপি সদস্য প্রার্থী শরিফুল সানা প্রমুখ।

খেলায় ভাদ্রা বাউখোলার লামিয়া ফুটবল একাদশ ও গোবরদাড়ি ফুটবল একাদশ অংশ নেয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গোবরদাড়ি ফুটবল একাদশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।