Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির

জাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

তুরস্কে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর (COP31 Türkiye) একটি উচ্চপর্যায়ের সেমিনারে অনলাইন বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল কবির। আগামী ১৪ নভেম্বর ‘কমিউনিটি-লিড অ্যাডাপটেশন অ্যান্ড ক্লাইমেট জাস্টিস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি বক্তব্য দেবেন।

জলবায়ু পরিবর্তন, সম্প্রদায় উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিয়ে গবেষণার মাধ্যমে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন ইমরুল কবির। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর ১৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা উইলে (Wiley) ও এলসেভিয়ারের (Elsevier) অধীন বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে পাঁচটি গবেষণা প্রবন্ধ।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ২০১৮ সালে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে একই ইনস্টিটিউট থেকে থিসিসসহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০২২ সালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আয়োজকদের মতে, এ আন্তর্জাতিক সেমিনারে তাঁর অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত সংকট, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা এবং জলবায়ু ন্যায়বিচার নিয়ে গবেষণা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে জাবিপ্রবির গবেষণার পরিচিতি বাড়বে।

উল্লেখ্য, এ আয়োজনে বাংলাদেশের অন্য বক্তারা হলেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ESDO) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান, বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্টের (BRID) জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা মো. নোমান আমিন এবং শিকড়ের (SHISUK) জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা রাইসুল সাকফাত। আয়োজনে সহযোগী ও অংশগ্রহণকারী সংস্থা হিসেবে রয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইএসডিও, বিআরআইডি ও শিশুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।