Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 কুয়াকাটার জেলের জালে ২.৩ কেজির ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে মোট ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন। তিনি জানান, বড় আকৃতির ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনায় তিনি এটি কিনেছেন। রপ্তানির জন্য মাছটি প্রস্তুত করা হবে। এর আগে বুধবার ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।

জেলে নবী হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে তাঁর জালে ধরা পড়া এটিই প্রথম বড় ইলিশ। ভালো দামে মাছটি বিক্রি করতে পেরে তাঁরা খুশি।

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, বড় ইলিশ কেনার ইচ্ছা থাকলেও অতিরিক্ত দামের কারণে মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। এ জন্য দীর্ঘমেয়াদি গবেষণা ও আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ আহরণ করা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।