Nabadhara
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ট্রাফিক আইন লঙ্ঘন, ৯ জনকে ৬ হাজার ১০০ টাকা জরিমানা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর পৌরশহরে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯ জনকে মোট ৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।

অভিযানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯ জনকে মোট ৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় বিরামপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।