Nabadhara
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে নকল-ভেজাল ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সচেতনতামূলক সভা

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

নকল, ভেজাল ও অনিবন্ধিত ওষুধ বিক্রি এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি প্রতিরোধে মাদারীপুরের কালকিনিতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) কালকিনি উপজেলা অডিটোরিয়ামে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাদারীপুর ও কালকিনি-ডাসার উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ বাস্তবায়ন এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসি ও অনিবন্ধিত ওষুধ বিক্রি বন্ধের বিষয়েও আলোচনা করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিসিডিএস কালকিনি উপজেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন মাদারীপুরের ঔষধ তত্ত্বাবধায়ক নাহিন আল আলম।

এ সময় আরও বক্তব্য দেন বিসিডিএম মাদারীপুর জেলা শাখার সভাপতি আবু সালেহ মোহাম্মদ ইয়ামিন খান শামীম, বিসিডিএস মাদারীপুর জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি এইচ এম আমিনুল ইসলাম ফোরকান, সিনিয়র সহসভাপতি সোহানুর রহমান শামীম, সহসভাপতি মো. মাইনুল হাসান হান্নান, কনফিডেন্স পল্লী চিকিৎসক সোসাইটির মহাসচিব আবুল কাওসার হাওলাদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এ ছাড়া বিসিডিএস রাজৈর শাখার সভাপতি মো. নুরুল হক মিয়া, রাজৈর উপশাখার সাধারণ সম্পাদক মো. পান্না বাওয়ালী, আবদুল মান্নান তালুকদার, ডেন্টাল হেলথ সোসাইটি মাদারীপুরের সভাপতি মো. আশরাফুল ইসলাম আকন, বিসিডিএস কালকিনি উপজেলা উপশাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম এমদাদুল হক জুয়েল এবং সাংবাদিক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিডিএস কালকিনি উপজেলা উপশাখার সাংগঠনিক সম্পাদক মাসুম রানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।