Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে শিক্ষকের রহস্যজনক মৃত্যুর তথ্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে সহকারী শিক্ষক অদ্বৈত সরকারের (৫৫) রহস্যজনক মৃত্যুর সঠিক তথ্য উদ্ঘাটন ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে খালিয়াজুরী উপজেলার শিক্ষা পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

প্রধান শিক্ষক প্রাণতোষ সামন্তের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিমাংশু সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, জিয়া উদ্দিন জিয়া এবং স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের প্রতিনিধি জহির আহমেদ জিকু।

এ সময় বক্তব্য দেন প্রধান শিক্ষক হুমায়ুন কবীর চৌধুরী, ইন্দ্রজিৎ বর্মন, সাজেদুল হক স্বপন, মো. বদরুজ্জামান ও সহকারী শিক্ষক আজিজুল হক।

বক্তারা জানান, অদ্বৈত সরকার উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ১৭ নভেম্বর দিবাগত রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর ১৯ নভেম্বর সকালে উপজেলার নগর ইউনিয়নের সুরমা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।

বক্তারা শিক্ষকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে হিমাংশু সরকার বলেন, একজন শিক্ষকের এমন রহস্যজনক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। অদ্বৈত সরকারের মৃত্যুর সঠিক তথ্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। ভবিষ্যতে যেন কোনো শিক্ষককে এমন পরিস্থিতির শিকার হতে না হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মানববন্ধনে প্রধান শিক্ষক দেবল চন্দ্র সরকার, তপন কান্তি সরকার, মলয় কান্তি বিশ্বাস, বিজন চন্দ্র বিশ্বাস, জহরলাল দেব রায়, মো. আনিছুর রহমান, সহকারী শিক্ষক মোহাম্মদ আজহার মাহমুদ, শিখা রাণী তালুকদার, সোনিয়া নাসরিন ও দ্বিজেন কুমার সরকারসহ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।