Nabadhara
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৩১ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। কৃতী এসব শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ২০২৬ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির ১৩৪ শিক্ষার্থীকে বিদায় জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মণ্ডল, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আরশাদ ও সোনালী সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম বাবু, সহকারী শিক্ষক শেফালী বেগম, শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফাতেমা জান্নাত।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের জন্য আনন্দ ও গর্বের। শিশুদের মেধা ও মননের বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাথমিক শিক্ষাই ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি উল্লেখ করে তিনি শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধ বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার বলেন, ৩১ শিক্ষার্থীর বৃত্তি অর্জন প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গৌরবের। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীর মধ্যে ১৯ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাছান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।