Nabadhara
ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির সদস্যর বুকে গুলি করে আত্মহত্যা , লোহাগড়ার বাড়িতে চলছে শোকের মাতম

MEHADI HASAN
মার্চ ৫, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

পারিবারিক কলহের জের ধরে মানষিকভাবে বিপর্যস্ত নওগার সাপাহার সীমান্তে কর্মরত বিজিবি সদস্য তানভীর নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছে। তানভীর শেখ লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের শেখ আরজ আলীর ছেলে ছেলে। তার ছয় বছরের এক কন্যা সন্তান এবং স্ত্রী রয়েছে।

জানা গেছে,তানভীরের সাথে একই গ্রামের টুটুল কাজীর মেয়ে লিজা খানমের নয় বছর আগে প্রেম করে বিয়ে হয়। তাদের বিয়ে লিজার পরিবার মেনে নেয়নি।এ নিয়ে মমলা-মকদ্দমা পর্যন্ত হয়।তাদের তানহা নামে ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তানভীর নওগায় চাকুরীরত অবস্থায় একা থাকত। একমাত্র মেয়ে তানহাকে দাদীর কাছে রেখে স্ত্রী লিজা খানম ঢাকায় লেখা পড়া করে। তানভীর ছুটি নিয়ে বাড়ীতে আসার কথা ছিল। কিন্তু স্ত্রীর সাথে শেষ কথা বলে বৃহস্পতিবার ভোরে নিজে অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে। তানভীরের বাড়ীতে গিয়ে দেখা গেছে,তার মৃত্যুতে চলছে শোকের মাতম পরিবারের লোকজনদের শান্তনা দেওয়ার চেষ্টা করছে । তবে ৬ বছর বয়সী একমাত্র শিশু সন্তান তানহা সমবয়সী বন্ধুদের সাথে খেলা করছে। তবে সে এখনও বুঝতে পারেনি তার বাবা আর আসবে না ফিরে। কোন দিন তার সাথে কথা বলবে না বা কোন দিন আর কোলে তুলে আদর করবে না।

শুক্রবার (৪মার্চ) দুপুরে তানভীরের বাড়ীতে গেলে স্ত্রী লিজা খানম জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফোনে তানভীরের সাথে কথা হয় । তার কথায় বোঝা যায় সে মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। আমার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যা করার কথা জানায় কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। কারন এর আগেও কয়েকবার এরকম আত্মহত্যা করার কথা বলেছিলো। তার ফোন চালু অবস্থায় গুলির শব্দ শোনা যায় । স্ত্রীর লিজার দাবী তানভীর নেসাগ্রস্থ ছিলো। তানভীরের পিতা আরজ আলী জানান, তানভীরের সাথে প্রায় চার বছর দেখা হয় না,ফোনে কথা হত। দুই মাসের ছুটিতে বাড়ী আসতে চেয়েছিলো। তবে সে আসছে ঠিকই কিন্তু মরদেহে হয়ে । তার সাথে আমার আর কোন দিন কথা হবে না। রাত ১১টায় মরদেহ বাড়ী পৌছে যশোর বিজিবি কর্তৃপক্ষর উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।