Nabadhara
ঢাকাবুধবার , ৯ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত ১শ ক্ষুদে শিক্ষার্থী

MEHADI HASAN
মার্চ ৯, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী :

বাগেরহাটের চিতলমারীতে খড়িয়া-আরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১শ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, পোষাক ও জুতা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে এসব উপকরণ পেয়ে বেজায় খুশি প্রাথমিকের এই ক্ষুদে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সরজমিনে বিদ্যালয় গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী নতুন ইউনিফরম, জুতা ও স্কুল ব্যাগ নিয়ে আনন্দময় পরিবেশে ক্লাস করছে। এসব শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ ও পড়া লেখায় মনযোগ বেড়েছে বলেও জানায়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চিতলমারী সদর ইউনিয়নের ৪৪ নং খড়িয়া আরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ১শ শিক্ষার্থীর হাতে একটি করে স্কুল ব্যাগ, একসেট ইউনিফরম ও জুতা তুলে দেন বিদ্যালয়েল প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদার ও সভাপতি এ্যাড বিধান চন্দ্র মন্ডল।

শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কর্তৃপক্ষ ব্যতিক্রম এ উদ্যোগ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেণ অভিভাবক ও এলাকাবাসি । বিদ্যালয় থেকে এসব শিক্ষা উপকরণ পেয়ে ছেলে-মেয়েদের পড়া লেখার আগ্রহ বেড়েছে বলে দাবী করেণ অভিভাবকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।