Nabadhara
ঢাকাশনিবার , ১২ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় শিক্ষা ও মূল্যবোধ বিকাশে গুনীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

MEHADI HASAN
মার্চ ১২, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

 শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় শিক্ষা ও মূল্যবোধ বিকাশে গুনীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ চত্বর মঞ্চে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতি মো. রাশেদুল বাসার ডলারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারি অধ্যাপক (স্বাস্থ্য) ডাক্তার সাহেদা হামিদ।

অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন নবগঙ্গা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় উপসচিব ড. খান মো. মনিরুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয় প্রশিক্ষণ বিশষজ্ঞ অধ্যাপক এস এম রবিউল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালযের সাবেক উপসচিব কৃষিবিদ শ.ম. আবু তালিব, কুষ্ঠিয়া ইসলামীক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহসান মনজুর এলাহী প্রমুখ। এসময় অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আতিয়র রহমান মোল্যা শিক্ষা ও সংস্কৃতি ট্রাষ্টের এবং কলেজে একটি মসজিদের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করা হয়। বিকালে নবগঙ্গা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।