Nabadhara
ঢাকাসোমবার , ১৪ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ভিক্ষাবৃত্তিতের মাঝে উপকরণ ও অর্থ বিতরণ

 শরিফুল ইসলাম, নড়াইল
নভেম্বর ১৪, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর মাঝে উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) নড়াইল সদর উপজেলা কার্যালয় চত্বরে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুর্নবাসন ও বিকল্প কর্মসূচির আওতায় এ উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

২৩ জনের মাঝে গরু, ছাগল, মুদিমালামাল, ফ্রিজনগদ অর্থসহ মোট পাঁচ লাখ টাকার উপকরণ ও অর্থ বিতরণ করা হয়।

এ উপকরণ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার, সরকারি কর্মকর্তাসহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।