Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দর চ্যানেলে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় পাথর বোঝাই এমভি মাস্টার দিদার নামের একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

মোংলা বন্দরের বহিনোঙ্গরে অবস্থানরত একটি বানিজ্যিক জাহাজ থেকে বুধবার মধ্যরাতে ৬শ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্যেশে ছেড়ে আসে এমভি মাস্টার দিদার নামক লাইটারটি। পাথর বোঝাই করে খুলনা যাওয়ার পথে অন্য একটি লাইটারের সাথে ধাক্কা লেগে তলাফেটে যায় এমভি মাস্টার দিদার লাইটার জাহাজটি মুহুর্তেও মধ্যে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ডুবে যায়। তবে ডুবে যাওয়ার আগে ওই লাইটার জাহাজের ৯জন নাবিক সাঁতরে পাশে থাকা অন্য একটি লাইটার জাহাজে উঠতে পারায় কোন প্রানহানীর ঘটনা ঘটেনি।

মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানিয়েছেন, লাইটার জাহাজটি বন্দরের মূল চ্যানেলের বাইরে ডোবায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। ডুবে যাওয়া লাইটারের পন্য পরিবহনের সার্ভে সনদের মেয়াদোত্তীর্ণ ছিলো। এ বিষয়য়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মোংলা বন্দরের এই কর্মকর্তা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।