Nabadhara
ঢাকাশনিবার , ২৬ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাজাপ্রাপ্ত নারী আসামী মোংলায় ইয়াবাসহ গ্রেফতার

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফ থানার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত এক নারী আসামীকে ইয়াবাসহ মোংলা থেকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) সকালে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের ভাসানী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য ৪০০ পিচ ইয়াবাও উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী খালেদা আক্তার লাকী ওরফে রোজিনা (৪৫) টেকনাফের ফুলের ডেইল গ্রামের মৃত মোহাম্মদ হোসেনে মেয়ে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এতথ্য জানান।

ওসি মনিরুল আরও বলেন, ‘রোজিনা এক বছরের সাজা মাথায় নিয়ে টেকনাফ থানার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। সে একজন মাদক কারবারির সদস্য। দীর্ঘদিন মোংলা শহরে আত্নগোপনে ছিলেন সে। তাকে ধরতে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শহরের ভাসানী সড়ক থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ’।

মোংলা থানার উপ পরিদর্শক (এস আই) মোঃ রইচ উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করলে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।