Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-২, মামলা তুলে নেওয়ার হুমকি

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছে। তারা কচুয়া হাসপাতালে ভর্তি আছে। তাদের নাম মো. হাবিবুর রহমান শেখ (৬৫) ও তার স্ত্রী মোসা: হায়াতুন্নেছা বেগম (৫৫)। তাদের বাড়ি পিরোজপুরের চালিতাখালী গ্রামে।এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রতিপক্ষ তাদের মামলা তুলে নেওয়ার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি অব্যায়ত রেখেছে।

জানা গেছে, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরে চালিতাখালী গ্রামের জসিম শেখের নেতৃতে ছয় সাতজন লোক ওই হামলা চালায়। হামলার পর আহতদের উদ্ধার করে স্থানীয়রা তাদের কচুয়া হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে গত ১৯ নভেম্বর মো. হাবিবুর রহমান শেখের স্ত্রী মোছা: হায়াতুন্নেছা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৯। পুলিশ ১নং আসামী মো: জসিম শেখকে আটক করেছে।আহতদের পক্ষ থেকে জানায় যে,১নং আসামী আটকের পর থেকে প্রতিপক্ষের লোকজন তাদের মামলা তুলে নেওয়ার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি অব্যায়ত রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।