Nabadhara
ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া অসুস্থ অজ্ঞাত বৃদ্ধার পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা কাজী সরোয়ার

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
ডিসেম্বর ৪, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া অসুস্থ অজ্ঞাত বৃদ্ধার পাশে দাঁড়ালেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি। বিগত ৭/৮ দিন আগে ওই বৃদ্ধাকে রাতের আঁধারে কে বা কারা হাসপাতালের গেটের ভিতর ফেলে যায়।

২৯ নভেম্বর বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে গণমাধ্যমে ভাইরাল হলে কাজী সরোয়ার হোসেন অজ্ঞাত বৃদ্ধার যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দেন এবং তাৎক্ষণিক কালিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশকে চিকিৎসার ব্যপারে খোঁজ নেওয়ার নির্দেশনা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা অসংলগ্ন কথা বলছেন। এখনো তার পরিচয় মেলেনি।

বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতী হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।