ড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা আওয়ামিলীগে পূর্নাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন কলাবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কলাবাড়ীয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির বার বার নির্বাচিত সদস্য হাফিজুর রহমান বিপ্লব।
গত ৩০ নভেম্বর নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত দলীয় কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে স্থান পেয়েছেন হাফিজুর রহমান বিপ্লব। থানা আওয়ামিলীগের কমিটিতে তাকে অন্তর্ভুক্ত কারায় দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাফিজুর রহমান বিপ্লব। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত মেনে কাধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে জানান।
হাফিজুর রহমান বিপ্লব কলাবাড়ীয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও কলাবাড়ীয়া গ্রামের মৃত আবুল হাসেম মোল্যার ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

