Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে খুলনা রেঞ্জ ডিআইজি- সকল সদস্যকে যথাযথ ভাবে দায়িত্ব কর্তব্য পালনের নির্দেশ

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের নতুন পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যগণের উপস্থিতিতে এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার),পিপিএম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে. এম. আরিফুল হক. পিপিএম।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, রাসেলুর রহমান, ফকিরহাট ও মোংলা সার্কেল অফিসার, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ সদস্যগণ।

সভায় জেলায় কর্মরত কনস্টেবল হতে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা ও দাবি-দাওয়া প্রধান অতিথি বরাবর উপস্থাপন করা হয়। এসময় প্রধান অতিথী খুলনা রেঞ্জ ডি আইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সকল দাবিকে যৌক্তিক মনে করে তাৎক্ষনিক কিছু সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। তাছাড়া পর্যায়ক্রমে সবকিছুর সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি সকল পুলিশ সদস্যকে যথাযথ দায়িত্ব কর্তব্য পালনের নির্দেশনা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।