বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের পিছিয়ে পড়া নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে তৈলজাতীয় ফসলের বীজ বিতরণ করা হয়।
গোটাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ৮ ডিসেম্বর বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এই সব সামগ্রী বিতরণ করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমশের আলীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ উপকারভোগীরা এসময়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৪ জন পিছিয়ে পড়া নারীকে সেলাই মেশিন এবং ২০ জন চাষীর মধ্যে এক কেজি করে সূর্যমুখীর বীজ বিতরন করা হয়। বীজ বিতরণ শেষে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও পরিষদের সার্বিক পরিবেশ দেখে চেয়ারম্যান শেখ শমসের আলীর ভূয়শী প্রশংসা করেন।

