Nabadhara
ঢাকাশনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা

মো:সাগর মল্লিক ফকিরহাট
ডিসেম্বর ৩০, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার বিকেল ৪টায় জাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানিত অতিথি বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মিলন কুমার ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোস্তাহিদ সুজা, সমরেশ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. সুমন মল্লিক। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। এতে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড সদস্য সৈয়দ মিজানুর রহমান। সভায় উপদেষ্টা ছিলেন মহিলা সদস্যা (সংরক্ষিত) শিউলী বেগম।

 

ইউপি সচিব আশীষ কুমার ব্যানার্জীর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।