Nabadhara
ঢাকাশনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর প্রেসক্লাবের কমিটি গঠন 

পিরোজপুর প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি:

 

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার (৩০ ডিসেম্বর)বেলা ১১টায় প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

সভাপতি পদে রেজাউল ইসলাম শামিম ও ফসিউল ইসলাম বাচ্চু প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ৪৯ জন সদস্যের মধ্যে ৪৬ জন সদস্য ভোটপ্রদান করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত) মো. কফিল উদ্দিন মাহমুদ। পরে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফলাফল ঘোষণা করেন।

 

এতে ২০২৪ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এসএম রেজাউল ইসলাম শামিম।বিনা প্রতিদ্বন্দিতায় ২ জন সহ-সভাপতি হয়েছেন নির্বাচিত হয়েছেন।তারা হলেন-ইমাম হোসেন মাসুদ ও খেলাফত হোসেন খসরু।আরও নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান,দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু,ক্রীড়া সম্পাদক মো.রেজওয়ান ইসলাম সাজন,তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি)।

 

এছাড়া বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাহী কমিটির ৯ জন সদস্যরা হলেন-মাহমুদ হোসেন,গৌতম চৌধুরী,এমএ রব্বানী ফিরোজ, মো.খালিদ আবু,মাহামুদুর রহমান মাসুদ,কে.এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, ওয়াহিদ হাসান বাবু,হাসান মামুন ও হাবিবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।