Nabadhara
ঢাকাশনিবার , ৬ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফি ভোট দেবেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ৬, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজা।

 

রবিবার (৭ জানুয়ারি) নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেবেন মাশরাফি, তার ঘনিষ্ঠজন সূত্রে এমনটাই জানিয়েছে। মাশরাফির ঘনিষ্ঠ বন্ধু সুমন কুমার দাস ও নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু জানান, মাশরাফির ভোটকেন্দ্র হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

 

এ কেন্দ্রেই তিনি ভোট দেবেন। তবে কখন ভোট দেবেন বিষয়টি তিনি (মাশরাফি) নিশ্চিত করেননি। নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন।

 

এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮১১টি ভোটকক্ষ প্রস্তুুত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন,‘শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট,পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।