Nabadhara
ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোট দেওয়া হলোনা ফকিরহাটের সোনিয়ার

 মোঃ সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের ফকিরহাটে ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছে সোনিয়া আক্তার (২২) নামে এক তরুনী। উপজেলার লখপুর এলাকায় ভ্যানে করে ভোট কেন্দ্রে যাওয়ার পথে চাকার সাথে গলার ওড়না পেচিয়ে তিনি মারা যান।

 

সহযাত্রী ও নিহতের মা আফিয়া বেগম জানান, রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রের ভোটারd সোনিয়া কাটাখালী খুলনা মহাসড়কের লখপুর ভূষণ স্কেলের সামনে গেলে ওড়নার একপ্রান্ত চাকায় পেচিয়ে গলায় ফাঁস লাগে। এসময় সে মহাসড়কের উপর পড়ে যায়। এসময় ভ্যানে থাকা অপর যাত্রী তপন কুমার ভদ্র ও ভ্যানচালক লাভলু সরদার তাকে উদ্ধার করে রূপসার সিএসএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত সোনিয়া উপজেলার লখপুর ১নং ওয়ার্ডের মৃত রুহুল কুদ্দুসের একমাত্র সন্তান।

 

সে কাটাখালী হাইওয়ে থানায় রান্নার কাজ করতো। একমাত্র সন্তানকে হারিয়ে বৃদ্ধ মা আফিয়া বেগমের কান্নায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দরিদ্র পরিবারটিকে যথাসম্ভব সহায়তা প্রদান করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।