Nabadhara
ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী হাফিজুর রহমান নির্বাচন বর্জন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ৭, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইল-২আসনের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ী প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টায় নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনে ভোট বর্জনসহ ফলাফল প্রত্যাখানের ঘোষনা দেন তিনি।

 

শেখ হাফিজুর রহমান আরও বলেন,সকাল ১১টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ কিছুটা সহনীয় পর্যায়ে ছিল। পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় লোকজন সদর উপজেলার চারিখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপ্রবেশ করে তান্ডব চালিয়ে প্রকাশ্যে ভোট কেটে নৌকায় সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানার চেষ্টা চালায়।

 

আমাদের লোকজন বাঁধা এবং প্রশাসনের হস্তক্ষেপে এ অনিয়ম সাময়িক বন্ধ থাকলেও পরবর্তীতে আবার তা শুরু হয়। একই ধরনের কারচুপি ও অনিয়ম তারাশি, সলুয়া,দুর্গাপুর, বোড়ামারা, লোহাগড়ার আর.এল পাশা ভোটকেন্দ্রসহ বিভিন্ন ভোট কেন্দ্রে সংঘটিত হয়েছে। শহরের শিবশংকর স্কুলের ভোট কেন্দ্রে হাতুড়ীর এজেন্টকে বের করে দেয়া হয়েছে।আমি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের লোকজনের কাছে ভোট গ্রহণে অনিয়নের প্রতিকার এবং সুুষ্ঠু ভোট গ্রহণের নিশ্চয়তা চাইলেও আমি এ ঘটনার কোন প্রতিকার পাইনি।

 

এ নির্বাচন প্রহসনের নির্বাচন। ক্ষমতাসীন দল ভোট কারচুপি করে নির্বাচনে জয়লাভ করতে সকল ধরনের অপচেষ্টা চালাচ্ছে। ভোট গ্রহণে এ ধরনের অনিয়ম প্রমাণ করে, ক্ষমতাসীন সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমি প্রহসনের এ নির্বাচন বর্জন ও ভোটের ফলাফল প্রত্যাখান করলাম।

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সদস্য নওরোজ মোল্যা,জাতীয় কৃষক সমিতি জেলা কমিটির সাধারন সম্পাদক লাকিতুল্লাহ,যুবমৈত্রী জেলা কমিটির সাধারন সম্পাদক পারভেজ আলম বাচ্চু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।