Nabadhara
ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে ভারত-চীন- রাশিয়াসহ কয়েকটি দেশের অভিনন্দন

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারত, চীন, রাশিয়াসহ সাত দেশের রাষ্ট্রদূত। সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতেরা। এ সময় তাঁরা শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এ ছাড়া আগা খান ডিপ্লোম্যাটিক রিপ্রেজেনটেটিভের একটি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে নিজ নিজ দেশ ও সংগঠনের পক্ষ থেকে তাঁরা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

এ সময় রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার জানান। প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁদের সহযোগিতা কামনা করেন।

এদিকে ঢাকার চীন দূতাবাস সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁর দেশের (চীন) নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই আজ এক এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে, রবিবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি নির্বাচনে জয়লাভ করায় শেখ হাসিনাকে ভারত সরকার ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা সরকারের নতুন মেয়াদে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারত্বের সম্পর্ক আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।