Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আহত কর্মীদের দেখতে মোংলার হাসপাতালে উপমন্ত্রী হাবিবুন নাহার

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি

চতুর্থবারের মতো বাগেরহাট- ৩ (মোংলা- রামপাল) আসন থেকে নির্বাচিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এজন্য মোংলায় আওয়ামী লীগের কার্যালয়ে নেতা কর্মিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন সেই প্রস্তুতি নেওয়া হয়। তবে নেতা কর্মিদের ফুলেল শুভেচ্ছা না নিয়েই আহত নেতা কর্মিদের দেখতে হাসপাতালে ছুটে যান বেগম হাবিবুন নাহার।

 

নির্বাচন পরবর্তী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর হামলায় তার দলের ১২ নেতা কর্মি যখম হলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তারা। মঙ্গলবার (৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় তাদের দেখতে ও খোঁজ নিতে উপমন্ত্রী হাসপাতালে যান। এসময় আহত নেতা কর্মিরা তাকে কাছে পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন। বেগম হাবিবুন নাহার দ্বাদশ সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার সাথে নির্বাচনে শোচনীয় পরাজয় হয় প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের।

 

তার অনুসারীর দু’দফা হামলায় হাবিবুন নাহারের ১২ জন গুরুতর যখম হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।