Nabadhara
ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

সাগর মল্লিক, ফকিরহাট
জানুয়ারি ১০, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট,

বাগেরহাটের ফকিরহাটে উপজেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

 

দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন বাংলার মাটিতে পা রাখেন। তাঁকে বরণ করতে লক্ষ জনতা ভীড় জমায় ঢাকা বিমানবন্দরে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ধ্বনিতে কেঁপে ওঠেছিল বাংলার আকাশ-বাতাস। এরপর প্রতিবছর কৃতজ্ঞ বাঙালি নানা আয়োজনে দিবসটি পালন করে।

 

দিবসটি উপলক্ষে সকাল ৯ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কলেজে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০:০০ ঘটিকায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার উপ সম্পাদক, শিক্ষানুরাগী মেহেদি হাসান।

 

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র সোহাগ গাজী এবং গীতা থেকে পাঠ করেন রুদ্র চক্রবর্তী। মোঃ সাইদুর রহমানের উপস্থাপনায় সূচনা বক্তব্য প্রদান করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শেখ শামীম ইসলাম। আলোচনা সভায় সভাপতি মহোদয় ছাড়াও বক্তব্য প্রদান করেন ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার উপ সম্পাদক মেহেদি হাসানসহ প্রমুখ। সভায় সকল বক্তারা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস মানে ‘অন্ধকার থেকে আলো হাতে বঙ্গবন্ধুর দেশে ফেরা। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে ফেরার মধ্য দিয়ে মানুষ যেন পূর্ণাঙ্গ বিজয়ের দেখা পেয়েছিল সেদিন।’ সভাপতি মহোদয় তার বক্তব্যের শেষে সকলকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হওয়ার আহবান জানান।

সবশেষে ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষ্যে এক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।