নবধারা ডেস্ক:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর যৌথ এ অভিযান পরিচালনা করে।
সরকারের দায়িত্বশীল একটি সূত্র অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৫২। পরে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। কাস্টমসে জব্দ হওয়ায় উদ্ধার হওয়া স্বর্ণের মূল্যের পুরোটাই সরকার রাজস্ব হিসেবে পাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

