Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তীব্র শীতে পাতলা চাদর মুরিয়ে স্টেশনে শুয়ে ছিলো

আবু বকর সিদ্দিক নাটোর
জানুয়ারি ১৩, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের দাবি তীব্র শীতে মৃত্যু হয়েছে।

 

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, “সকালে আব্দুলপুর স্টেশনের প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে পাতলা চাদর দিয়ে মুরিয়ে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়।’’

 

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, “আব্দুলপুর স্টেশনের প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি পড়ে আছে। এমন সংবাদে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

 

পরে তার মৃতদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানায় প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। পরিচয় সনাক্ত করতে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি তীব্র শীতের কারনেই তার মৃত্যু হয়েছে।’’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।