Nabadhara
ঢাকারবিবার , ১৪ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে রাশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

নবধারা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। শনিবার রাশিয়ার দূতাবাস এ বার্তার কথা জানিয়েছে। রুশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবগঠিত সরকার প্রধানের পদে নিয়োগ লাভ করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

 

’ তিনি বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের চেতনায় অব্যাহতভাবে বিকশিত হচ্ছে। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে সরকারি পর্যায়ে সক্রিয় যৌথ কার্যক্রম বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার সহায়ক হবে।

 

এটি সম্পূর্ণরূপে রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থ পূরণ করবে।’ মিশুস্তিন শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুস্থতা ও দায়িত্বশীল কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।