Nabadhara
ঢাকারবিবার , ১৪ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে জাটকা আটক

 নাঈমুর রহমান পটুয়াখালী জেলা প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

নাঈমুর রহমান পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ৬৫ কেজি জাটকা আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

 

রবিবার সকাল ১০ কলাপাড়ার বালিয়াতলী লঞ্চ টার্মিনালে পুলিশ পরিদর্শক আজিজুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আলাউদ্দিন মাসুম ও কোর্স – ৩৯১ ছগির হোসেন, আশিকুর, রুবেল, মোস্তফা সহ ফোর্সের মাধ্যমে ঐ জাটকা আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

 

পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির, পুলিশ পরিদর্শক আজিজুল হক জানান, মৌডুবী থেকে কলাপাড়া আসা এম এল রাহাত লঞ্চ থেকে জাটকা আটক করা হয়, পাচার হওয়ার আগে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াতলী লঞ্চ টার্মিনাল থেকে তল্লাশি করে ৬৫ কেজি জাটকা উদ্ধার করা হয়। আমাদের এ অভিযান অবহাত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।