Nabadhara
ঢাকারবিবার , ১৪ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই প্রথম অগ্রাধিকার

নবধারা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রী হিসেবে দায়িত্ব শুরুর প্রথম দিন সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

তিনি বলেন, মাত্র দায়িত্ব গ্রহণ করলাম। অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে কাজ করা হবে। এই মুহূর্তে যদি অগ্রাধিকারের কথা বলেন, তাহলে সামনের রমজানই প্রথম অগ্রাধিকার। আপনাদেরও সহযোগিতা দরকার হবে। আবুল হাসান মাহমুদ আলী বলেন, অনেক ষড়যন্ত্র অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমারা এগিয়ে যাচ্ছি।

 

চ্যালেঞ্জ থাকবে। আমাদের অর্জনও কম নয়। এটা ধারাবাহিক প্রক্রিয়া। একবারে সব করা সম্ভব নয়। অনেক কারেকশন করতে হবে। সকল উন্নয়ন প্রক্রিয়াতেই কারেকশন দরকার আছে। চ্যালেঞ্জ থাকবে। সমাধান করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, কত ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর এই দেশ ধ্বংস করতে দেব না। যারা এখনও বিরোধিতা করেন তাদের খেয়াল করতে হবে।

 

তাদের কত ধৃষ্টতা, ওপেন মিটিংয়ে বিএনপি মহাসচিব বলেছেন, পাকিস্তান ভালো ছিল। তাদের আমি সেখানে চলে যেতে বলেছি। পাকিস্তান ভালো ছিল, যান দেখে আসেন। পাকিস্তানে কেউ যায়?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।