Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে দুই তরুনীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মো: সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক বাগেরহাট :

বাগেরহাটে দুই তরুনীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মোঃ শাকিল সরদার (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে নির্যাতিত ২১ বছর বয়সী এক তরুনী বাদী হয়ে ফকিরহাট থানায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন।

 

অপর আসামী মেহেদী হাসান (২০) পলাতক রয়েছে। গ্রেপ্তার শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে। সে ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অন্য আসামী মেহেদী হাসান একই এলাকার শেখ মাসুমের ছেলে। মামলা সূত্রে জানাযায়, শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে দুই বান্ধবী চাচাতো ভাই ও তার বন্ধুর সাথে দুটি মোটরসাইকেলে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ঘুরতে বের হয়। আনুমানিক রাত ১২টা ১০ মিনিটে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকায় গতিরোধক অতিক্রম করার সময় শাকিল এক তরুনীর ওড়না টেনে ধরে। এতে ওই তরুনী ও তার বন্ধু রাস্তার উপর পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে অন্য মোটরসাইকেলের চালক ও তরুনী মোটরসাইকেল থেকে নেমে যায়। মোটরসাইকেলের তরুণ-তরুনীরা কোন কিছু জানতে চাওয়ার আগেই শাকিল ও মেহেদী তাদেরকে মারধর করতে থাকে।

 

এক পর্যায়ে শাকিল ও মেহেদী ওই তরুনীদেরকে পার্শ্ববর্তী স্বপন দেবেনাথের চায়ের দোকানের ভিতরে নিয়ে যায়। একজনকে চায়ের দোকানের বেঞ্চির উপর এবং অন্য জনকে পাশ্ববর্তী প্রশান্ত ব্যানার্জির সেড দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ধর্ষনকারীরা দুই তরুনী ও তরুণকে পার্শবর্তী জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে আবারও ধর্ষন করে। শাকিল ও মেহেদী তরুন-তরুনীদের কাছে থাকা নগদ টাকা’ ছিনিয়ে নেয়। ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকী-ধামকী দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে ধর্ষণের শিকার তুই তরুণীকে উদ্ধার করা হয়েছে।

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুইজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শাকিল সরদার নামের একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শাকিল সরদারকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। অপর আসামী মেহেদী হাসানকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।