Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারত যাবেন পররাষ্ট্রমন্ত্রী

নবধারা ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারত যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে পাশে থাকবে ভারত। সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

আগামী ১৭ জানুয়ারি বহুপাক্ষিক সফরে উগান্ডা সফরে যাবেন বলে জানান হাছান মাহমুদ। তবে প্রথম দ্বিপাক্ষিক সফর তিনি ভারতেই করতে চান বলে জানিয়েছেন। হাছান মাহমুদ বলেন, আমাকে দিল্লি সফরের বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টা দেখছি, কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য দৃশ্যমান হয়। সেটা নিয়ে আমরা কাজ করছি। প্রথম দ্বিপাক্ষিক সফর স্পষ্টত চাচ্ছি ভারত হবে।

 

এছাড়া এই বৈঠকে টাকা-রুপির বিনিময়ে বাণিজ্য সম্প্রসারণ নিয়েও ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।