Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে মিসরের প্রেসিডেন্টের অভিনন্দন

নবধারা ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তিনি বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন।

 

সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীকে পাঠানো একটি পত্রে মিসরের প্রেসিডেন্ট এ অভিনন্দন জানিয়েছেন। পত্রে সিসি বলেন, সম্প্রতি আপনার দেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি নতুন মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এই উচ্চ পদে আপনার পুন:নির্বাচন হচ্ছে আপনার দেশের আরো অগ্রগতি অর্জনে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আপনার জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। মিসরের প্রেসিডেন্ট বলেন, এই সুযোগে আমি আনন্দের সাথে স্বীকার করছি যে মিসের ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে।

 

এক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দু’দেশের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে বৃদ্ধি অব্যাহত থাকবে। তনি অভিনন্দন পুনর্ব্যক্ত করে সিসি বলেন, আপনার মঙ্গল কামনা করে পাঠানো আমার আন্তরিক শুভেচ্ছা বার্তা আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন। মিসরের প্রেসিডেন্ট বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত সফলতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।