Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুতে ১২৫২ কোটি টাকার টোল আদায়

নবধারা ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুতে এখন পর্যন্ত ১২৫২ কোটি টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বনানীর সেতু ভবনের অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরের দিন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এক যুগেও কাজ সমাপ্ত না হওয়া বিআরটি প্রকল্প চলতি বছরের জুন মাসের মধ্যে চালু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে।

 

এখন নিচের অংশের ভোগান্তি নেই। প্রসঙ্গত, ২০১১ সালে এশীয় উন্নয়ন ব্যাংক বিআরটি প্রকল্পের জন্য একটি প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করে। ১ ডিসেম্বর ২০১২ সালে একনেক ঢাকা বিআরটি প্রকল্প অনুমোদন করে। তারপর গত ১২ বছরেও প্রকল্পটি শেষ হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।