Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের সিসিআইসি ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জানুয়ারি ২৪, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল 

নড়াইলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) কর্তৃক কর্মরত এসআই আলী হোসেন এবং এসআই ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করেছে।

 

বুধবার (২৪জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্ষ্যলয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ১০ টি স্মার্ট ফোন মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) তারেক আলম মেহেদী,নড়াইল গোয়েন্দা শাখা অফিসার ইনচাজ মোঃ ছাব্বিরুল আলম,সিসিআইসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর মোঃ শাহ্ দারা খান। এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন।

 

এরা সবাই তাদের মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ফেরত পায় ।

২৪-০১-২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।