Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে এসএসসি ৯৪ ব্যাচের উচ্ছ্বাস আনন্দে পুনর্মিলনী অনুষ্ঠিত

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী :

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) দিন ব্যাপী বিদ্যালয় চত্বরে স্মৃতিচারণ, আলোচনা সভা, কেক কাটা, প্রীতিভোজসহ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে ৩০বছর পর ফিরে পেয়ে বিদ্যালয়ের এস,এস, ১৯৯৪ ব্যাচেরসিশিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দ উচ্ছ্বাসে।

 

কর্মজীবনের সকল ব্যস্ততা উপেক্ষা করে এক দিনের জন্য সাবেক সহপাঠীরা একে অপরের সাথে কুশল বিনিময় ও স্মৃতিচারণে হারিয়ে গিয়েছিলেন পুরানো দিনে। সব ভেদাভেদ ভুলে মিলিত হয়েছিলেন প্রাণের বন্ধনে। বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আকবর আলী ম্ধুসঢ়;ন্সীর পৃষ্ঠপোষকতায় ও বন্ধুদের সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমী এ মিলন মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম খসরু আহমেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজ আকবর আলী মুন্সীর সহধর্মীনি ঝুমা আকবর, প্রাক্তন শিক্ষক দ্বীপেন্দ্র কুমার রায়, চঞ্চল কুমার মÐল, প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান প্রমুখ। এ সময় ৯৪ ব্যাচের বন্ধুদের পরিবার ও সন্তানেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, রফিকুল হক মুন্সি,ডঃ ইমদাদুল হক,মুন্সি তারিকুজ্জামান ও আকরামুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।