সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারন সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে, ২৭ জানুয়ারী সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব এর মুজিববর্ষ হলে এসোসিয়েসন এর সভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ ইয়ামিন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আঃ বাকী ও সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস।
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যগন এসময়ে উপস্হিত ছিলেন।
সাধারন সভায় পূর্ববর্তী বছরের আয়-ব্যায় ও আগামী বছরের সম্ভাব্য বাজেট উপস্হাপন করা হয় এবং এসোসিয়েশনকে আরও সামনে এগিয়ে নিতে সদস্যগন তাদের মতামত প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

