Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আ’লীগের শান্তি গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
জানুয়ারি ৩০, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

বিএনপি জামাতের নৈরাজ্যে আগুন সন্ত্রাস, দেশ বিরোধী অপশক্তি গুজব ও অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটের চিতলমারীতে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শিক্ষা বিদ পীযূষ কান্তি রায়।

 

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার,ইউপি চেয়ারম্যান বাদশা শেখ, ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শেখ কেরামত আলী, যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম,যুগ্ম- আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান, ছাত্র লীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।