Nabadhara
ঢাকাবুধবার , ৩১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত-৭

মিঠুন ভদ্র নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

মিঠুন ভদ্র নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ 
ফরিদপুরের নগরকান্দায় বাস চাপায় সোহেল খান (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কান্দি নামক স্থানে দ্রুতগামী একটি পরিবহন বাসের চাপায় ঘটনাস্থলেই  সোহেলের মৃত্যু হয়। সোহেল উপজেলার বড় নাওডুবি গ্রামের জাফর খাঁনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে ঘাতক বাসকে আটক করতে পারেনি পুলিশ।
অপরদিকে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ সংলগ্ন দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।