Nabadhara
ঢাকাবুধবার , ৩১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী’সহ ৩ শিশু কন্যার বিষপান, এক সন্তানের মৃত্যু

জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল
জানুয়ারি ৩১, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল 

নড়াইলে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামে মোঃ টিটু মোল্যার স্ত্রী পলি বেগম (৩০) স্বামীর সাথে অভিমান করে তিন শিশু কন্যাকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেছেন। এ ঘটনায় ১৪ মাস বয়সী ছোট কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুরে ২টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। টিটু মোল্যা ওই গ্রামের মৃত হবি মোল্যার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিটু মোল্যা একটি বেসরকারি কোম্পানিতে চাকুরির সুবাদে ঢাকার

গাজীপুরে থাকেন। তার স্ত্রী তিন শিশু কন্যা নিয়ে বাড়ীতে থাকেন। ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মোবাইলে ঝগড়া হলে

পলি বেগম অভিমানে বিষ খাওয়ার কথা বলে ফোনটি কেটে দেয়। অতঃপর স্বামী টিটু মোল্যা স্ত্রী পলি বেগমকে বারবার ফোন দিলেও কল রিসিভ না করায় বাড়ীর পাশের এক দোকানদারকে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনা স্থলে পৌঁছে দেখেন স্ত্রীসহ তিন কন্যা বিষপান করেছে। তখন তিনি স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ছোট্ট কন্যা শিশুটির মৃত্যু হয়।

পলি বেগম, প্রথম কন্যা আমেনা খানম(০৫) ও দ্বিতীয় কন্যা আফসানা খানম(০৩) এর অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃত. দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাসহ যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।