Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবিতে বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আইমান-মিরাজ

জবি প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি

জবিস্থ বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের এক মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী আব্দুস শুক্কুর আইমানকে আহ্বায়ক ও রসায়ন বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী মোঃ মিরাজ হোসেনকে ১ নং যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন দেন উপদেষ্টারা।এতে আরো ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ।

বুধবার (৯ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বরিশাল জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. ওমর ফারুক, গোলাম মাওলা শাহীন, এ বি এম মুনিবুর রহমান পাভেল, আবদুল্লাহ আল মুরাদ, নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবেআছেন শফিকুল ইসলাম সুমন, ইমরান রেজা, আমিনুল ইসলাম আরিফ, রায়হান বাহাদুর, মো. সিয়াম হোসেন, রুবেল বাহাদুর, অশোক রায়, নাঈমুর রহমান, মো. রনি হোসেন, মেহেদী হাসান ইমন। নবনির্বাচিত আহ্বায়ক আব্দুস শুকুর আইমান বলেন ,দীর্ঘদিন বরিশাল জেলা কল্যান পরিষদ ছিলো ছাত্রলীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের একটি অন্যতম প্লাটফর্ম কিন্তু বর্তমানে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে নতুন ভাবে বরিশাল জেলা ছাত্র কল্যান পরিষদ সাজাতে চাচ্ছি যে সংগঠন সত্যিকার অর্থেই ছাত্রছাত্রীদের কল্যানের জন্য কাজ করবে এবং তাদের সকল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।