Nabadhara
ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবিতে সিরাত সম্মেলন ২৪ অক্টোবর

জবি প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো সিরাত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৪ অক্টোবর। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জনপ্রিয় ইসলামি বক্তা শায়েখ আহমাদুল্লাহ। আয়োজক শিক্ষার্থীরা জানান, প্রথমবারের মতো সিরাত সম্মেলন হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এখানে নারীদের জন্য আলাদা বসার স্থান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে সিরাত সম্মেলন শুরু হবে। জানা যায়, সিরাত সম্মেলনে আরও উপস্থিত থাকবেন শায়েখ প্রফেসর মোখতার আহমাদ এবং শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ছালাহ উদ্দীন ও বাহাদুর শাহ পার্ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আমানুল হক।

আয়োজকদের মধ্যে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আহমেদ ওমর বলেন, পূর্ববর্তী সরকারের ইসলামবিদ্বেষী মনোভাবের কারণে গত ১৭ বছর ক্যাম্পাসে সিরাত মাহফিলসহ কোনো ধরনের ইসলামিক অনুষ্ঠানের আয়োজন হয়নি। তবে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় প্রথমবারের মতো সিরাত সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।