Nabadhara
ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার

নবধারা ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর পূর্ব রামপুরা হাইস্কুলের পাশের একটি গলির ছয়তলা বাসার তিনতলার বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞন বিভাগে অনার্স শেষ করেছেন তিনি।

 

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিকালে খবর পেয়ে রামপুরার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

 

এসআই আরও জানান, ওই শিক্ষার্থী ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। তার রুম থেকে দুটি মোবাইল পাওয়া যায় এবং একটি মোবাইলে লাইভ চলছিল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

বিথীর মামা আব্দুল মালেক জানান, মৃত বিথী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান গ্রামের হাবিবুর রহমান মুন্সির মেয়ে।এক ভাই এক বোনের মধ্যে বিথী ছিল বড়। বিথী ছোট থাকতেই তার বাবা মার বিচ্ছেদ হয়ে যায় এরপরে রামপুরা তার খালা নাসিমা বেগমের বাসায় থেকে পড়াশুনা করতো। বিথী ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞন বিভাগে অনার্ষ শেষ করে।মাস্টার্সে ভর্তির হওয়ার প্রক্রিয়ায় ছিল এবং অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে বিথী অনার্স শেষ করেছিলেন।

 

তিনি আরও জানান, দুপুরে বিথী দরজা বন্ধ করে তার ঘরে ছিল। তবে অনেক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশে খবর দেয়া হয়। পরবর্তীতে তারা দরজার উপরে গ্রীলের সাথে রশি ঝুলতে দেখে রশি কেটে ফেলে।পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে বিথীকে ঘরের মধ্যে পরে থাকতে দেখে এবং উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।