Nabadhara
ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই অসুস্থ কিয়ারা, গেলেন হাসপাতালে

নবধারা ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বছরের শুরুতে আচমকাই অসুস্থ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে! আর সে কারণে একটি অনুষ্ঠানে যেতেও পারেননি অভিনেত্রী। শনিবার সকাল পর্যন্ত প্রাথমিকভাবে এমনটাই শোনা যায়।

কিন্তু এরপর শোনা যায়, তিনি হাসপাপাতালে গিয়েছিলেন ঠিকই, ডাক্তারও দেখিয়েছেন, তবে ভর্তি হননি।

এর আগে বড়দিনের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। সেই ছবি দেখেই রটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা! তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি তারকা দম্পতি। আর এরই মধ্যে গত শনিবার সকালে আচমকা কিয়ারা আদভানির হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা।

অবশেষে সত্যিটা সামনে আনে অভিনেত্রীর পিআর টিম। তাদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে ভর্তি হননি কিয়ারা। কাজের চাপ বাড়ায় হঠাৎ করে দুর্বল অনুভব করেন তিনি। ছবির শ্যুটিংয়ে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে পড়েন সিদ্ধার্থ পত্নী। আর সেই কারণেই ‘কবীর সিং’-র নায়িকাকে বাড়িতে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। প্রথমে অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। এরপর গত বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের অন্যতম এই পাওয়ার কাপল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।