Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ৬ জনকে পুলিশে সোপর্দ

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর(গোপালগঞ্জ)
জানুয়ারি ২১, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর(গোপালগঞ্জ)

গোপালগঞ্জে মুকসুদপুরে চোর সন্দেহে ৬ জনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

 

সোমবার (২০ জানুয়ারি) রাত ০২ টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্যা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ (২৫), সালাম বেপারী(২৫), শাহিন খান(২৬)। তাদের বাড়ী রাজৈর ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

 

জানাযায়, উপজেলার ফুলারপাড় বাজারে একটি পিক-আপ গাড়ী নিয়ে যাওয়ার সময় চোর সন্দেহ হলে তাদের ধাওয়া করে স্থানীয় লোকজন। পরে তাদের পাকড়াও করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ৬ ব্যক্তিকে আটক করে। তাদের প্রাথমিক চিৎকিসা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।