শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ” কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্প” এর আওতায় ২(দুই) দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রথম ব্যাচে ৩০জন এবং দ্বিতীয় ব্যাচে ৩০জন কৃষক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের প্রথম দিনে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মেহের মালিকা প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

